শুভেন্দু অধিকারীর শীতকালীন অধিবেশনে সাসপেন্ড ইস্যুতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটাক্ষের সুর শুভেন্দু অধিকারীর মন্তব্যে। হুঁশিয়ারির সুরে সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেন, ”’আমাকে বা আমার সহ কর্মীদের ধমকে চমকে কোনও লাভ হবে না। আগামী লোকসভা এবং বিধানসভা নির্বাচনে আপনাদেরই রাজ্যের মানুষ সাসপেন্ড করবে।”
শুভেন্দু অধিকারী আরো বলেন, “বিরোধী দলনেতা হচ্ছেন বিরোধীদের কন্ঠস্বর। শাসক দলের তাবেদারি করা তাঁর কাজ নয়। আমার সহকর্মী শঙ্কর ঘোষের সঠিক বক্তব্য অধিবেশনে রাখার পরেও অধ্যক্ষের ক্ষমতার জেরে যেখানে অন্যায় ভাবে তিনি আক্রান্ত হচ্ছেন সেখানে আমি চুপ করে বসে থাকতে পারি না।”
শঙ্কর ঘোষ এদিন অধিবেশনে কোনো অশালীন বক্তব্য পেশ করেননি বলে দাবি শুভেন্দুর। তিনি বলেন, “অধ্যক্ষ বিজেপি বিধায়কদের ভয় পান। সংবিধান মানেন না। তাই গত বছর সাড়ে পাঁচ মাস সাত জন বিধায়ককে অন্যায় ভাবে অধিবেশনের বাইরে রাখা হয়েছিল।
মঙ্গলবার আমাকে ফের সাসপেন্ড করেছেন অধ্যক্ষ। শীতকালীন অধিবেশনে আমাকে অধিবেশনের বাইরে রাখার কারণ হচ্ছে, বিধায়কদের বেতন বিল সহ অন্যান্য বিষয় পাস করানো। মন্ত্রীদের বেতন বাড়াবেন অথচ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেবেন না, আন্দোলনরত শিক্ষকদের চাকরি দেবেন না পরিযায়ীদের রাজ্যে ফেরাবেন না। অধ্যক্ষ জানতেন বিজেপি আগামী অধিবেশনে এর প্রতিবাদ করবে। তাই আমায় সাসপেন্ড করেছেন। কিন্তু আমি অধিবেশনে না থাকলেও আমার সহকর্মীরা বিধানসভার বাইরে যেমন আন্দোলন করছেন।”







