রাজনীতিরাজ্য

‘মোটা ভাই, ভোট নাই’, শাহ আসার আগেই পোস্টার-ব্যানারে ছয়লাপ করল তৃণমূল

দীর্ঘ ৯ বছর পর আবারও কলকাতার ধর্মতলায় বুধবার অমিত শাহের সভা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শহরে পদার্পণ করার আগেই কলকাতাজুড়ে তৃণমূলের পোস্টার, ব্যানার, যাতে লেখা, ‘মোটা ভাই, ভোট নাই।’ অনেকের মতে, পোস্টার, ব্যানারে উল্লেখিত ‘মোটা ভাই’য়ের মাধ্যমে অমিত শাহকেই খোঁচা দিয়েছে জোড়াফুল শিবির। যদিও তৃণমূল সেই কথার পালটা জবাবও দিয়েছে।

উল্লেখ্য, আজ কেন্দ্রীয় প্রকল্পে ‘বঞ্চিত’দের নিয়ে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করছে বিজেপি। কিন্তু তৃণমূলের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসল উদ্দেশ্য লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্যে এসে প্রচার সেরে যাওয়া। আবার তৃণমূল এও মনে করে, যে ভোটের জন্য শাহ বাংলায় আসছেন, সেই ‘ভোট’ আর বিজেপির নেই।

দেবাংশু ভট্টাচার্যর উবাচ, ‘ভোট এলেই অমিত শাহ ও নরেন্দ্র মোদী বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেন। বাংলার সমস্যার সময় এদের কাউকে দেখা যায় না। এমনকী বাংলার মানুষের টাকাও আটকে দেন এই বিজেপি নেতারা। তারপরও ভোট আসছে দেখে ফের আসছেন। ২০২১-এর বিধানসভা ভোটের আগে এই এক চিত্র বাংলার মানুষ দেখেছিল। সেবার ভোটে ফলাফল কী হয়েছিল তা সবাই জানে। এখন বিজেপির ৬০ জন বিধায়ক আছেন কি না সেটাও কেউ জানে না। অমিত শাহরা যত বাংলায় আসবেন, ততই বিজেপির দুরাবস্থা বাড়বে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.