বেপরোয়া গতির জেরে দেশ জুড়ে ঘটেই চলেছে একের পর এক দুর্ঘটনা। কিছুদিন আগেই সল্টলেকে বেপরোয়া গতির জেরে বলি হয়েছিল শিশু। চা নিয়ে তীব্র খুব প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও বারংবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। শনিবার রাত ১টার সময় বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়ির গতি অতিরিক্ত থাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে শিবপুর থানার পুলিশ।
গতকাল মধ্যরাতে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা তার পরিবার ও আত্মীয়-স্বজনদের নিয়ে গাড়ি করে বাঁকড়া থেকে ফেরার সময় মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। বিধায়কের গাড়ি চালাচ্ছিলেন মহম্মদ মোস্তাক খান (২৫)। সেই মাঝরাতে গাড়ির গতি অতিরিক্ত তীব্র ছিল। যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারের মধ্যে সজরে ধাক্কা মারে।
বিধায়কের এই গাড়িটির গতি অতিরিক্ত বেশি থাকায় গাড়িটির সামনের অংশ ট্রেলারের পিছনে আটকেও যায়। এমনকি মূল অংশ একেবারে সামনে ছিটকে পরে। চোখের পলকে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। পাঁচজনকে পুলিশ হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসার পরে মৃত বলে ঘোষণা করে। অন্য তিনজন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে।







