কলকাতারাজনীতিরাজ্য

দিঘার রথযাত্রা ঘিরে রাজনৈতিক সংঘর্ষ! মুখ্যমন্ত্রীর সফরকে নিশানা দিলীপ ঘোষের

দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে জাঁকজমকপূর্ণ রথযাত্রা। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিঘা সফর ঘিরে তৈরি হয়েছে চরম উত্তেজনা। রথের দড়িতে টান দেওয়ার আগেই রাজনৈতিক মঞ্চে শুরু হয়েছে টানাপোড়েন। মুখ্যমন্ত্রীর এই সফর এবং রাজ্য সরকারের ব্যয়বহুল আয়োজনকে কেন্দ্র করে সরব হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

দিলীপবাবুর কটাক্ষ, “২০২৬ সালের নির্বাচন মাথায় রেখেই চলছে এই উৎসবের নাটক। রাজ্যের উন্নয়ন থমকে রয়েছে, চাকরি হারানোরা রাস্তায় বসে কাঁদছেন, আর সরকার রথযাত্রার নামে উৎসব করে জনতার দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “এই রাজ্যে ৬০০ বছর ধরে রথযাত্রা পালিত হচ্ছে। কিন্তু এভাবে সরকারি টাকা খরচ করে কখনও উৎসব হয়নি। যেন প্রথমবার কেউ রথযাত্রা দেখছে! প্রশাসনকে ভাঙিয়ে ভোটের প্রচারে নামানো হচ্ছে। কিন্তু এতে লাভ হবে না।”

কালীগঞ্জের বোমা কাণ্ড ও নাবালিকার মৃত্যু প্রসঙ্গে তিনি স্পষ্ট অভিযোগ তোলেন, “বাংলার প্রশাসন আজ দুর্নীতিগ্রস্ত ও দুর্বৃত্তদের হাতে জিম্মি। দিনের আলোয় বোমা ফাটিয়ে বিজয় উৎসব—এ বাংলার ইতিহাসে নজিরবিহীন!”

দিঘার ধর্মীয় উৎসবের আবরণে রাজনীতি ও ভোটের গন্ধ পাচ্ছেন বিরোধীরা। এখন দেখার, রথের চাকা কতদূর গড়ায়, আর কতটা গড়ায় রাজনৈতিক বিতর্কের রথ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.