বিনোদন

সলমনের ‘প্রেম’ এবার আয়ুষ্মানের হাতে, ১২ বছর পর ফিরছেন সুরজ বরজাতিয়া ‘ইয়ে প্রেম মোল লিয়া’ নিয়ে

বলিউডে আবারও ফিরছে ‘প্রেম’-এর জাদু, তবে এবার নতুন মুখে, নতুন গল্পে। প্রায় এক দশকের বিরতির পর পারিবারিক রোম্যান্সের নিজস্ব ধারা নিয়ে বড়পর্দায় কামব্যাক করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সুরাজ বরজাতিয়া। তাঁর নতুন ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’ ঘিরে ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রেম রতন ধণ পায়ো সিনেমার পর এই প্রথম আবার ‘প্রেম’ চরিত্রকে ফিরিয়ে আনছেন তিনি। তবে এবার সেই আইকনিক চরিত্রে দেখা যাবে না সালমান খানকে। তাঁর জায়গায় ‘প্রেম’-এর নতুন অবতার হয়ে পর্দায় আসছেন আয়ুষ্মান খুরানা। এই চরিত্রে তাঁর অভিনয় কতটা আলাদা মাত্রা যোগ করবে, তা নিয়েই এখন চর্চা তুঙ্গে। ছবির নায়িকা হিসেবে থাকছেন শর্বরী ওয়াঘ, যাঁর সঙ্গে আয়ুষ্মানের জুটি প্রথমবার দেখা যাবে। রাজশ্রী প্রোডাকশনসের ধাঁচে সরলতা, আবেগ ও পারিবারিক মূল্যবোধকে কেন্দ্র করেই গড়ে উঠবে এই গল্প। যা বর্তমানে অ্যাকশন ও থ্রিলার-প্রধান বলিউডে এক সতেজ পরিবর্তন আনতে পারে।

উল্লেখযোগ্য বিষয়, এই ছবির মাধ্যমে প্রায় ১২ বছর পর আবার একসঙ্গে কাজ করছেন সুরজ বরজাতিয়া ও সঙ্গীত পরিচালক হিমেশ রেষ্মীয়া। এর আগে প্রেম রতন ধান পায়ো সিনেমার সঙ্গীত ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ফলে ‘ইয়ে প্রেম মোল লিয়া’র গান নিয়েও প্রত্যাশা অনেকটাই বেশি। রাজশ্রী প্রোডাকশনস ও মহাবীর জৈন ফিল্মসের প্রযোজনায় তৈরি এই ছবিটি মুক্তি পাবে আগামী ২৭ নভেম্বর। যদিও এখনও প্রকাশ্যে আসেনি প্রধান জুটির ফার্স্ট লুক, তবুও নাম ঘোষণা থেকেই ছবিটি ঘিরে তৈরি হয়েছে জোর আলোচনা। এখন শুধু দেখার নতুন ‘প্রেম’ কতটা হৃদয় ছুঁতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.