বিহারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপর্যয়। বিহারের সুপৌলে ব্রিজের নীচে চাপা পড়ে গিয়েছেন বহু শ্রমিক। এক শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে। আটকে রয়েছেন আরও অনেকে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে।বিহারের কোশী নদীর উপরে তৈরি একটি নির্মীয়মাণ সেতুর বড় স্ল্যাব ভেঙে পড়ে।
সেতুটি ভেঙে যাওয়ার সময় সেতুর নীচে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাত্ মাথায় উপড়ে ভেঙে পড়ে স্ল্যাব। চাপা পড়ে যান শ্রমিকরা।
বিহারের সুপৌলের জেলাশাসক বলেন, মারিচার কাছে ভেজা-বাকৌরের মাঝে তৈরি কোশী নদীর উপরে তৈরি একটি নির্মীয়মাণ সেতু ভেঙে পড়েছে। দুর্ঘটনায় এখনও অবধি একজনের মৃত্যুর খবর মিলেছে। আহত নয়জন। উদ্ধারকাজ শুরু হয়েছে, আহতদের ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।







