জেলা

বাবার হাতে খুন নিজের মেয়ে আর সেই নিহত মেয়ের দেহ ঘরের মধ্যে পুঁতল বাবা!

সম্প্রতি হাড়হিম করা ঘটনা ঘটলো বিহারের মতিহারিতে। মদ্যপ বাবার হাতে খুন হলো নিজের মেয়েই।

রোজ রাতে মদ্যপান করে ঘরে আসতেন বাবা। তারপর মাকে ধরে মারধর করতেন তিনি। এই নিয়ে নিত্য অশান্তি লেগে থাকত বাড়িতে। আর এমনই একদিনে মদ্যপ বাবার এমন কাণ্ডের প্রতিবাদ করায় প্রাণ গেলো মেয়ের। মাতলামিতে মত্ত বাবার হাতেই প্রাণ গেলো মেয়ের। আর নিজের মেয়েকেই খুন করে মৃত মেয়ের দেহ ঘরের মধ্যেই পুঁতল বাবা। দেহ যাতে তাড়াতাড়ি মাটির সাথে মিশে যায় তার জন্যে ৪ কেজি নুনও ঢাললেন তিনি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনা ঘটে শনিবার পূর্ব চম্পারণের রামগাড়ওয়া থানার অন্তর্গত মুরলা গ্রামে। অভিযুক্ত ব্যাক্তির নাম ভগবান দাস। অভিযোগ, রোজ মদ্যপান করে বাড়িতে এসে অশান্তি করতেন ওই ব্যাক্তি। শনিবারও ঠিক একই কারণে বাড়িতে অশান্তি বাঁধে। ওইদিন স্ত্রী তার স্বামীর হাত থেকে বাঁচার জন্যে ভয়ে পালিয়ে যান প্রতিবেশীর বাড়িতে। এরপর তার মেয়ে রানির সঙ্গে তুমুল বচসা বাঁধে ভগবানের ও রাগ সামলাতে না পেরে স্বাসরোধ করে খুন করেন তার মেয়েকে, এমনটাই অভিযোগ উঠেছে ভগবানের বিরুদ্ধে। খুনের পর দেহ ঘরের মধ্যে পুঁতে দেয় বলে অভিযোগ। আর তাতে মেশায় ৪ কেজি নুন। যাতে দেহটি দ্রুত গোলে মাটির সঙ্গে মিশে যায়। এই ঘটনার পর ওই ঘরেই ঘুমান অভিযুক্ত এবং পরদিন সকালে ঘর ছেড়ে পালিয়ে যায় সে। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

স্থানীয়দের দাবি, রানি প্রতিবাদ করেছিলেন তার মদ্যপ বাবার বিরুদ্ধে। তার বাবা ভগবান রোজ বাড়িতে অশান্তি করতেন। আর তারই প্রতিবাদ করেছিলেন রানি। সেই কারণেই আজ এই ভয়ঙ্কর পরিণতি হলো রানির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.