আবারও শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের দশদরগা মোড়ে দুর্ঘটনা। তেলের টেঙ্কারের সাথে একটি ছোটো চার চাকার গাড়ির সংঘর্ষে । চাঞ্চল্য এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার আনুমানিক ২টো নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে দশদরগায়। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি একই অভিমুখে ছোটো অল্ট্রো গাড়িটি ও তেলের টেঙ্কারের গাড়িটি যাচ্ছিল। কিন্তু আচমকাই দশদরগা মোড়ে তেলের তেঙ্কারের গাড়িটিকে ওভারটেক করতে গিয়েই বিপত্তি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে তেলের টেঙ্কারের সামনে অল্টো গাড়িটি চলে আসে। যার ফলে এই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলে আসেন জলপাইগুড়ি কতয়ালি থানার পুলিশ। দুটো গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে জানা গেছে ওই অল্টো গাড়িতে চার জন ছিল। বতর্মানে তারা সুস্থ রয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। তবে অল্টো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।







