রাজ্য

‘প্রতিশ্রুতি মানা হচ্ছে না’, মুখ্যসচিবকে ফের ই-মেইল ডাক্তারদের

ফের ই-মেইল। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে মেইল করলেন জুনিয়র ডাক্তাররা। এর আগের বৈঠকে রাজ্য সরকারের কাছে মোট ৭ দফা দাবি রেখেছিলেন তাঁরা। তবে, তাঁদের সেই দাবিগুলোর বেশিরভাগই পূরণ হয়নি বলে জানিয়ে মুখ্যসচিবকে ফের ই-মেইল করলেন জুনিয়র চিকিৎসকরা।

মেইলে লেখা হয়েছে, সরকারি হাসপাতালে থ্রেট কালচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয়স্তরে অনুসন্ধান কমিটি গঠন করতে হবে।

অন্যদিকে, আজ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের যে সকল সদস্যের বিরুদ্ধে থ্রেট কালচারকে প্রশ্রয় দেওয়ায় অভিযুক্ত, তাঁদের বিরুদ্ধে তদন্ত কমিটি গড়তে নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়েছে উক্ত ই-মেইলে।

তাছাড়া ডাক্তারদের দাবি, প্রত্যেক মেডিকেল কলেজে ডাক্তারির স্নাতক পড়ুয়া এবং আবাসিক ডাক্তারদের নিয়ে অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটি গঠন করতে হবে। মেডিকেল কলেজগুলোতে ছাত্র প্রতিনিধি বেছে নেওয়ার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের আয়োজন করতে হবে।

কলেজ কাউন্সিল, রোগী কল্যাণ সমিতি, র‌্যাগিং প্রতিরোধ কমিটি ইত্যাদি পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে সক্রিয় করার আবেদন জুনিয়র চিকিৎসকদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.