তিলজোলায় ৬ বছরের শিশু কন্যার দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল ২০২৩ সালে। অভিযোগ উঠেছিল যৌন নির্যাতনের ও খুনের। মৃত্যু নিশ্চিতের জন্য মাথায় হাতুড়ি মারার অভিযোগে ও ওঠে। সেই ঘটনায় ফাঁসির সাজা ঘোষণা করে আলিপুর আদালত।
প্রতিবেশী আলোক কুমারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল বুধবার তাকে আদালতে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা ঘোষণা করে। সূত্রের খবর, ৪৫ জন এই ঘটনায় সাক্ষ্য দান করে।
প্রসঙ্গত গত বছর মার্চ মাসে তিলজলায় শিশু কন্যার দেহ উদ্ধার হয় প্রতিবেশীর বাড়ি থেকে। ঘটনাকে করে উত্তেজনা ছড়ায় ওই অঞ্চলে।শ্রীধর রায় রোডে ওই ব্যক্তির ফ্ল্যাটের রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের পাশ থেকে উদ্ধার হয়েছিল নাবালিকার দেহ। আলোক কুমারকে এই ঘটনায় গ্রেফতার করে পুলিশ।







