জেলা

নারী সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিতকরনে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যেগে শুরু হলো পিঙ্ক মোবাইল ভ্যান।

মহিলাদের নিরাপত্তার জন্য চালু হলো পিঙ্ক মোবাইল ভ্যান। ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে নারী সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিতকরনে ঝাড়গ্রাম জেলা পুলিশের আরও একটি সক্রিয় পদক্ষেপ। চালু করা হলো পিঙ্ক মোবাইল। এই উদ্যোগ পথচলতি সকল নারীদের, সরকারী, বেসরকারী সংস্থায় কর্মরত মহিলাদের এবং ডিজিটাল স্পেসে মহিলাদের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। পুলিশ সুপার জানিয়েছেন, যে সমস্ত এলাকায় মহিলারদের যাতায়াত থাকে ওই সমস্ত এলাকায় এই মোবাইল ভ্যান থাকবে, এবং হেল্প লাইন নম্বরে ফোন করলেই পৌঁছে যাবে এই পিঙ্ক মোবাইল ভ্যান। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য জেলা আধিকারিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.