শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে গলে শ্রীলঙ্কার ব্যাটিং দৃঢ়ভাবে দখল নিয়েছে। কামিন্দু মেন্ডিস তার ১৩তম ইনিংসে পঞ্চম শতরান পূর্ণ করেছেন। সাথে কুশল মেন্ডিস তার শতক হাঁকিয়েছেন। তাদের জুটি শ্রীলঙ্কাকে আরও শক্তিশালী করেছে। তাদের মধ্যে ২০০ রানের অপরাজেয় পার্টনারশিপ ম্যাচে কিউয়িদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে।
মোট ৬০২ রানে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তাদের ইনিংস ডিক্লারেশন দিয়েছে। কামিন্দু মেন্ডিস ১৮২* রানে অপরাজিত রয়েছেন। শ্রীলঙ্কার ইনিংসে এটি তৃতীয় ১০০+ রানের জুটি। এর আগে দিনেশ চান্দিমালও শতরান করেছেন, প্রথম দিনে তিনি ১১৬ রান করেন।
নিউজিল্যান্ডের বোলাররা শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের আটকাতে হিমশিম খাচ্ছে। আজাজ প্যাটেল ১৩৫ রান দিয়ে এখনও উইকেটহীন। সাথে মিচেল স্যান্টনারও ৮২ রান দিয়ে কোনো সাফল্য পাননি। কেবল গ্লেন ফিলিপ্স তিনটি উইকেট নিয়েছেন।শ্রীলঙ্কা আজাজের বিরুদ্ধে আগ্রাসী হয়ে খেলার পরিকল্পনা নেয়, কামিন্দু ও কুশল দু’জনেই ছক্কা হাঁকান।
এই টেস্টে কামিন্দু মেন্ডিসের জন্য একটি বিশেষ রেকর্ডও ভেঙে দিয়েছেন। তিনি এই ইনিংসে ১৯৫০ সালের পর তিনি সবচেয়ে কম ইনিংসে ১০০০ টেস্ট রানের মাইলফলক স্পর্শ করলেন।







