বিভিন্ন পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে বর্তমান পরিস্থিতিতে ভুরিভুরি অভিযোগ উঠে আসছে। যা নিয়ে মানুষের মধ্যে তৈরি হচ্ছে প্রবল ক্ষোভ। তবে এবার সেই সব অভিযোগ নিয়ে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। তাই এবার কল্যাণপুর থানায় কর্মরত সাব ইন্সপেক্টর সৌরভ দাসকে সাসপেন্ড করা হয়েছে।
এক আদেশ মূলে খোয়াই কল্যাণপুর থানার সাব ইন্সপেক্টর সৌরভ দাসের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযোগে আসতে থাকে। সেই রাস্তা দিয়ে চলাচল করা সমস্ত গাড়িগুলিকে অনৈতিকভাবে তল্লাশি চালিয়ে চালকদের ক্রমাগত হয়রানি করে চলে। পাশাপাশি তাদের থেকে বিভিন্নভাবে অনৈতিকভাবে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনা নিয়ে বৃহস্পতিবার এলাকা জুড়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়।
এই সাব ইন্সপেক্টর সৌরভ দাসের ঘুষ নেওয়ার খবর শিরোনামে আসতেই চারিদিকে শোরগোল পরে যায়। যার ফলে নড়ে চড়ে বসে প্রশাসন। এরপর শুক্রবার পুলিশ সুপার সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করেন অনতি বিলম্বে পুলিশ হেড কোয়ার্টারে পর্যবেক্ষণে থাকার নির্দেশ জারি করেছেন। এমনকি একই সঙ্গে এসপিও জওয়ান বিকাশ দাসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই শোনা গিয়েছে এসপিও সাব ইন্সপেক্টরের সঙ্গে ঘুষ নেওয়ার বিষয়ে জড়িয়ে রয়েছে।







