কলকাতা

সকাল গড়িয়ে দুপুর, আন্দোলন অব্যাহত; ব্যারিকেডের ওপারে সজাগ পুলিশ

জুনিয়র ডাক্তারদের রাতভর আন্দোলন, এখনও তা অব্যাহত। রাত গড়িয়ে সকাল, সকাল গড়িয়ে দুপুর৷ বউবাজারের ফিয়ার্স লেনে বসে কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি এখন আরও জোড়ালো!

উল্লেখ্য, চিকিৎসক খুনের ২৬ দিনের মাথায় গ্রেফতার সন্দীপ ঘোষ-সহ আরও ৪ জন। এখন জুনিয়র ডাক্তারদের দাবি একটাই, তাঁদের মিছিলে রাজনৈতিক উপস্থিতি নয়, সিপি বিনীত গোয়েলের পদত্যাগ চাই।

বিশেষভাবে উল্লেখ্য, এলাকার সাধারণ মানুষ তাঁদের পাশে এগিয়ে এসেছেন। পানীয় জল, খাবার তাদের দেওয়া হয়েছে, এমনটাই খবর। অসম্ভব গরমে সারারায় কেটেছে অনিদ্রায়। তবু তাঁরা নিজেদের দাবিতে অনড়।

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তাঁদের সঙ্গে এসে দেখা করতে হবে। অথবা পুলিশ কমিশনের পদ থেকে তিনি ইস্তফা দেবেন, দাবি এই! যদিও কলকাতা পুলিশের পক্ষ থেকে কোনও দাবিতেই বক্তব্য রাখা হচ্ছে না। পুলিশ কমিশনার তাঁদের সঙ্গে দেখা করবেন, তেমন কোনও কথা এখনও জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.