খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন লুইস সুয়ারেজ, ১৭ বছরের ক্যারিয়ারের ইতি

উরুগুয়ের কিংবদন্তি স্ট্রাইকার লুইস সুয়ারেজ সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৭ বছর বয়সী এই ফুটবলার ২০০৭ সালে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। তারপর ২০১০ সালের বিশ্বকাপে দলকে সেমিফাইনালে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরের বছর তিনি উরুগুয়াকে কোপা আমেরিকার শিরোপা এনে দেন। ১৭ বছরের এই গৌরবময় ক্যারিয়ারে সুয়ারেজ ৬৯টি গোল করে উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে স্থান করে নিয়েছেন এবং তার দেশের হয়ে ১৪২টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন।

সুয়ারেজ ঘোষণা করেছেন যে, শুক্রবার উরুগুয়ে বনাম প্যারাগুয়ের ম্যাচটি হবে তার জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ। তিনি জানান, “এটি আমার নিজের সিদ্ধান্ত, আঘাতের কারণে নয় বা কেউ আমাকে দলে না নেওয়ার কারণে নয়, যা আমাকে শান্তি দেয়। শেষ ম্যাচ পর্যন্ত আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। সেই আগুন এখনও নিভে যায়নি।”

উল্লেখ্য, সুয়ারেজের শেষ ক্লাব হবে ইন্টার মিয়ামি, যেখানে তিনি লিওনেল মেসি, সার্জিও বুসকেটস এবং জর্দি আলবার মতো বার্সেলোনার সাবেক সতীর্থদের সাথে পুনরায় যুক্ত হয়েছেন। অবসরের আগে তিনি জানান, “আমার স্বপ্ন ছিল আমার সন্তানরা আমাকে জাতীয় দলের হয়ে কিছু জিততে দেখে, যদিও শেষ গোলটি ট্রফি এনে দেয়নি, তবে এটি তাদের জন্য খুব সুন্দর ছিল।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.