জেলা

বাড়িতে একা থাকার সুযোগে এক বিধবা মহিলাকে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা যুবকের

বাড়িতে একা থাকার সুযোগে এক বিধবা মহিলাকে ঘরে ঢুকে প্রাণনাশের হুমকি দিয়ে মুখ চেপে ধর্ষণের চেষ্টা এলাকার এক যুবকের, শেষ মুহূর্তে সম্ভ্রম বাঁচাতে আত্মরক্ষার তাগিদে বিছানার পাশে থাকা ব্লেড দিয়ে যুবকের গোপনাঙ্গে আঘাত, তারপরেই পালালো ধর্ষক, থানায় অভিযোগ দায়ের করলেন মহিলা,পলাতক যুবকের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি পুলিশের*

মালদহের তুলসীহাটার পর আবার হরিশ্চন্দ্রপুর এলাকায় নারী নির্যাতনের ঘটনা সামনে এলো। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ২ নম্বর ব্লকের একটি গ্রামের এক বিধবা গৃহবধূকে ঘরে ঢুকে ধর্ষণ এর চেষ্টার অভিযোগ উঠল এলাকারই এক প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ধর্ষণে বাধা দিতে গিয়ে গৃহবধূ বিছানার পাশে রাখা চাকু দিয়ে ওই যুবকের যৌনাঙ্গে আঘাত করেন। এবং গৃহবধূর চিৎকারে রক্তাক্ত যুবক পালিয়ে যায়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। ইতিমধ্যেই এ বিষয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই গৃহবধূ। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশিতে নেমেছে পুলিশ। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায় হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার একটি গ্রামে গত পরশুদিন নিজের বাড়িতে তিন ছেলে মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন এক বিধবা মহিলা। স্বামী দীর্ঘ কয়েক বছর আগে গত হয়েছেন। পাখা এবং কাঁথা বুনে তিনি নাবালক ছেলে মেয়েদের নিয়ে কোন রকমে সংসার চালান। রাত আটটা নাগাদ অভিযুক্ত যুবক ওই মহিলার বাড়িতে যায়। এরপরই ঘরে ঢুকে ঘুমন্ত ওই মহিলার উপর চড়াও হয় এবং ধর্ষণের চেষ্টা করে। এরপরই ওই মহিলা তার বিছানার পাশে রাখা কাঁথা বোনার চাকু দিয়ে ওই যুবকের যৌনাঙ্গে আঘাত করেন। এরপরই মহিলা চিৎকারে রক্তাক্ত যুবক ঘর ছেড়ে পালিয়ে যায়। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে ঘটনার অভিযোগ জমা পড়েছে সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। পলাতক যুবকের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.