ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার অঁতোয়ান গ্রিজমান সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড দেশের হয়ে ১৩৭টি ম্যাচে মাঠে নেমেছেন ও করেছেন ৪৪টি গোল। তবে তার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য এসেছে ২০১৮ সালে, যখন ফ্রান্সকে রাশিয়া বিশ্বকাপের শিরোপা জয়ে নেতৃত্ব দেন। ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স।
এছাড়াও, ২০২১ সালে ইউরোপা নেশন্স লিগের ফাইনালে স্পেনকে ২-১ গোলে হারিয়ে ফ্রান্সের হয়ে আরেকটি উল্লেখযোগ্য শিরোপা জিতেছিলেন গ্রিজমান।
অবসর ঘোষণার সময় গ্রিজমান বলেন, “স্মৃতিভরা হৃদয় নিয়ে আমি এই অধ্যায়টি বন্ধ করছি। এই অসাধারণ ত্রিবর্ণের অভিযানের জন্য ধন্যবাদ এবং আবারও দেখা হবে।”
গ্রিজমান ফ্রান্সের যুব দলগুলোতেও খেলেছেন। ২০১৪ সালের ৫ই মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে সিনিয়র দলে অভিষেক হয়। তিনি ফ্রান্সের হয়ে রেকর্ড ৮৪টি পরপর ম্যাচ খেলেছেন, যা প্রমাণ করে যে তিনি বিগত দশকে জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ধারাবাহিক খেলোয়াড়দের মধ্যে একজন ছিলেন।
গ্রিজমানের ব্যক্তিগত অর্জনগুলোর মধ্যে ২০১৬ সালের ফ্রেঞ্চ প্লেয়ার অফ দ্য ইয়ার, ২০১৮ বিশ্বকাপ ব্রোঞ্জ বল। সাথে ২০১৮ বিশ্বকাপ সিলভার বুট ও পরবর্তী ২০২২ বিশ্বকাপের সর্বোচ্চ অ্যাসিস্ট প্রদানকারীর খেতাব অন্যতম।







