খেলাধুলা

আইপিএলের বাকি ম্যাচ শেষ করতে মরিয়া বিসিসিআই, আসছে চমকপ্রদ সূচি ঘোষণা!

ভারত-পাকিস্তান সীমান্ত সংঘর্ষবিরতির আবহে দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বড় সুখবর। বন্ধ হয়ে যাওয়া আইপিএল আবার শুরু হতে চলেছে, এবং এই নিয়ে শেষ মুহূর্তের তোড়জোড় চলছে বোর্ডের অন্দরে। বিসিসিআই ইতিমধ্যেই প্রতিযোগিতা ফের শুরু করার জন্য তৈরি করে রেখেছে তিনটি সম্ভাব্য সূচি। সূত্রের খবর, সোমবার রাতেই সেই সূচির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। রবিবার রাতেই সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলিকে প্রাথমিক সূচি পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনটি সূচির মধ্যে প্রথমটি ‘হোম-অ্যাওয়ে’ ফরম্যাটে খেলার প্রস্তাব দিচ্ছে, যদিও ধর্মশালার ম্যাচ বাদ পড়তে পারে। অন্য দুটি বিকল্প সূচিতে দক্ষিণ ভারতের তিন শহর—চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ—কেন্দ্র করেই ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সবচেয়ে কার্যকর ও নিরাপদ কোনটি, সেই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে।

বিদেশি ক্রিকেটারদের ফেরত আনা নিয়েও দুশ্চিন্তা রয়েছে বোর্ডের। অনেকেই ভারত ছেড়ে গিয়েছেন গত শুক্রবার লিগ বন্ধ হওয়ার পরই। নতুন করে ভিসা ও উড়ান সংক্রান্ত প্রক্রিয়া শুরু করতে হবে। তবুও বোর্ড চাইছে যেভাবেই হোক আগামী ১৬ মে-র মধ্যে লিগ ফের শুরু করতে।

লিগ পর্বে বাকি রয়েছে ১২টি ম্যাচ, পাশাপাশি রয়েছে প্লে-অফ। সব মিলিয়ে অন্তত দু’সপ্তাহ সময় লাগবে। সেই অনুযায়ী প্রতিদিন দু’টি করে ম্যাচ আয়োজনের পরিকল্পনা নিয়ে আগাচ্ছে বিসিসিআই। ফাইনাল ম্যাচ কোথায় হবে, তা নির্ভর করবে আবহাওয়া ও সূচির চূড়ান্ত রূপের উপর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.