নতুন সিরিয়ালের ঝড়ে টেলিভিশন জগৎ ছেয়ে গেছে। দর্শকদের মন জয় করে নিয়েছে বেশ কিছু নতুন সিরিয়াল। এই নতুন সপ্তাহের টিআরপি তালিকাও সেই জয়জয়কার প্রমাণ।
ফুলকি সিরিয়ালটি শুরুর থেকেই দর্শকদের মন জয় করে আছে। এই সপ্তাহেও ৮.৫ পয়েন্ট নিয়ে তারা টিআরপি তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জগদ্ধাত্রী এবং নিম ফুলের মধু। দুটি জনপ্রিয় সিরিয়াল এই সপ্তাহে পেয়েছে ৮.১ পয়েন্ট।
ফুলকি সিরিয়ালের আগামী পর্বে দেখা যাবে রোহিতের কাছ থেকে বক্সিং ট্রেনিং নিয়ে ফুলকি রিং-এ নামছে। ফুলকির এই নতুন রূপ দেখে সকলেই অবাক।







