রাজ্য

বিনা পারিশ্রমিকে নির্যাতিতার প্রতিকী মূর্তি তৈরি, বসল আরজিকর ক্যাম্পাসে

দেবীপক্ষের প্রারম্ভে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল আরজিকরের নির্যাতিতা মহিলা চিকিৎসকের স্মরণে ‘প্রতীকী মূর্তি’। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বসানো হল সেই মূর্তি। মূর্তি উন্মোচনের পাশাপাশি পথনাটিকার মধ্যে দিয়ে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানান আন্দোলনকারী চিকিৎসকরা।

মূর্তিটির নির্মাণ কাজ শিল্পী অসিত সাঁই’র। সংবাদমাধ্যমকে শিল্পী জানিয়েছেন, কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের সময় যে নৃশংস অত্যাচারের শিকার হতে হয়েছিল চিকিৎসককে, তা’ই ‘অভয়া’ মূর্তিতে ফুটিয়ে তোলা হয়েছে। অসিত আরও জানিয়েছেন, আরজিকর হাসপাতালে এই ঘটনার পর থেকেই মূর্তি তৈরির পরিকল্পনা নিয়েছিলেন। পরবর্তীতে সেই কাজ শুরু করেন৷ রাত জেগে এই মূর্তি তিনি তৈরি করেছেন ৷

উল্লেখ্য, বুধবার ধর্মতলায় সমাবেশের আয়োজন। থাকবেন জুনিয়র ডাক্তাররা। সেই মঞ্চ থেকে তাঁরা কী বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিকমহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.