ডায়মন্ড হারবার এফসি (ডিএইচএফসি) চলমান কলকাতা ফুটবল লিগ (সিএফএল) সুপার সিক্স চ্যাম্পিয়নশিপ রাউন্ড থেকে নিজেদের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। যা কার্যত ইস্টবেঙ্গল এফসির জন্য শিরোপা নিশ্চিত করে দিয়েছে।
আই-লিগ ৩ চ্যাম্পিয়ন ডিএইচএফসি ১৪ অক্টোবর সোমবার ব্যারাকপুরে ইস্টবেঙ্গলের বিপক্ষে মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে, ডিএইচএফসির ক্লাব সম্পাদক মানস ভট্টাচার্য জানিয়েছেন, পুজো ছুটির ঠিক পরের দিন ম্যাচ খেলা তাদের পক্ষে সম্ভব নয়।
ইস্টবেঙ্গল বর্তমানে ডায়মন্ড হারবারের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে রয়েছে। বিশেষ করে ইএফসির ২-২ ড্র হওয়া ম্যাচের পর আইএফএ শৃঙ্খলা কমিটি মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে রায় দেওয়ার পর। মোহামেডান স্কোয়াডে বাধ্যতামূলক ৪ জন বাংলা খেলোয়াড় না রাখার কারণে ইস্টবেঙ্গলকে পুরো পয়েন্ট প্রদান করা হয়। যা তাদের অবস্থান আরও শক্তিশালী করে তোলে।
ডিএইচএফসির নাম প্রত্যাহারের ফলে, ইস্টবেঙ্গল সাত বছর পর শিরোপা জয় করল।ক্লাব সমর্থকরা এখন শিরোপা উদযাপনে মেতে উঠেছেন।







