মেয়েদের একটা নির্দিষ্ট সময়ের পর, প্রতিমাসে নির্দিষ্ট সময়ে পিরিয়ড হয়ে থাকে। আর মাসের এই কটাদিন নারীদের শরীরে অনেক ধরনের সমস্যা বা অস্বস্তি দেখা দেয়। যেমন, কারও পেটে অতিরিক্ত ব্যথা হয়, কারও মেজাজ ভীষণ খিটখিটে হয়ে যায়। এছাড়াও মাথা ঘোরানো, খাবারে অরুচি, অ্যাসিডিটি, বমি বমি ভাব, শরীরজুড়ে অস্বস্তি- এ ধরনের সমস্যা দেখা দেয়।
খাবারে অরুচি তাকালেও অন্যান্য সময়ের মতো পিরিয়ডের সময়েও খাবার খাওয়ার বিষয়ে সচেতন থাকা জরুরি। জেনে নিন পিরিয়ডের সময় কোন খাবারগুলো বেশি উপকারী-
পিরিয়ডের সময় চলাকালীন মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিস চকোলেট ভীষণ উপকারী।
ডার্ক চকোলেট:
পিরিয়ডের সময় সাহায্যকারী খাবার হতে পারে এই ডার্ক চকোলেট। এটি শরীরের নার্ভ সিস্টেমকে সতেজ ও ঠান্ডা রাখে। ফলে মেজাজ খিটখিটে হওয়ার সুযোগ থাকে না।
গ্রিন টি:
গ্রিন টি হলো এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ভেতর থেকে শরীর কে সুস্থ রাখে। এই চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সেইসঙ্গে পিরিয়ডের কারণে ব্যথা হলে তা কমাতেও কাজ করে।
লেবু:
লেবু টক বলে অনেকে পিরিয়ডের সময় খাওয়া বন্ধ রাখেন। এটি ভুল। শরীরে ভিটামিন সি এর ঘাটতি পূরণের পাশাপাশি পিরিয়ডের কারণে সৃষ্ট নানা সমস্যাও দূরে রাখে লেবু।







