রাজনীতি

রাজ্য বিজেপির হেভিওয়েটদের সঙ্গে বৈঠকে সামিল স্বয়ং প্রধানমন্ত্রী

আজই বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে কথা বলার সম্ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সংসদ চলাকালীন সময় বের করে তাঁদের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছেন তিনি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্ব বাংলার সব সাংসদই যাবেন মোদির ডাকা আলোচনা চক্রে।

তবে কৌশল আঁটছেন শুভেন্দু অধিকারী। সোমবারই তিনি দিল্লি গিয়েছিলেন। সূত্রের খবর, সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেছেন শুভেন্দু। দোরগোড়ায় পঞ্চায়েত। আলোচনা তুঙ্গে। সরগরম রাজনীতি। এর আগেই ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের দাবি তুলেছেন শুভেন্দু।

বৈঠক তবে কী নিয়ে? রাজ্যের বিজেপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগেও সরব হতে পারে বিরোধী দলনেতা? ঘনাচ্ছে একাধিক প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.