রাজনীতি

জোড়া বৈঠক-সভা, হুগলিতে উপস্থিত অভিষেক-শুভেন্দু

লোকসভা নির্বাচনের পূর্বে প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল। চলছে বৈঠক-মিছিল-সমিতি। ইতিমধ্যেই আবার, দলীয় প্রার্থীদের সমর্থনে একের পর এক নির্বাচনী সভা করে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে একাধিক সভা করার পরবর্তীতে জঙ্গলমহলেও সভা করেন মুখ্যমন্ত্রী। গতকাল বাঁকুড়াতেও সভা করেছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, অন্যদিকে, সোমবার দলের আরও দুই নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এবং শিশির বাজোরিয়াকে নিয়ে কলকাতার সীমান্ত রক্ষী বাহিনীর অফিসার্স ইনস্টিটিউটে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যের বিশেষ পুলিস পর্যবেক্ষক অনিল শর্মার সঙ্গে দেখা করেন। সেখানেই শুভেন্দু উচ্চপদস্থ পুলিস কর্তাদের উপরে নিয়ন্ত্রণের আর্জি জানান। যা নিয়ে বাকবিতন্ডা অব্যাহত।

এদিন আবার হুগলির সিঙ্গুরের ঘনশ্যামপুর মোড় সংলগ্ন একটি জায়গায় তৃণমূল কর্মীদের সঙ্গে ঘরোয়া বৈঠক করবেন তৃণমূলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপরক্ষেত্রে, আজ হুগলিতেই কর্মসূচি বর্তমান রাজ্যের বিরোধী দলনেতার। রাজনৈতিকমহলের নজর এখন সেদিকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.