বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা আসন্ন লোকসভা নির্বাচনে, ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। হিন্দু মহাসভার সঙ্গে নীতিগতভাবে বিজেপির মতাদর্শগত পার্থক্য থাকলেও, হিন্দু মহাসভা যা চায় বর্তমানে নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার সেই নীতিগুলি রূপায়ণ করছে এবং ভবিষ্যতে সেই নীতিগুলির রূপায়ণের প্রচেষ্টা হচ্ছে বলে মহাসভা বিজেপিকে সমর্থন করছে। আজ কলকাতা প্রেস ক্লাবে এই নিয়ে সাংবাদিক সম্মেলন করে জানান তারা
বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভায় যা প্রায় শতবর্ষ প্রাচীন সংস্থা এবং যার নেতৃত্ব দিয়েছেন বাংলার এক সময়কার দিকপাল ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, স্যার মন্মথনাথ মুখোপাধ্যায়, ব্যারিস্টার নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় ,
সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় প্রমুখ। তাদের সেই ঐতিহ্য অগ্রাহ্য করে যেসব প্রতারক ধর্মনিরপেক্ষ দলগুলোর সমর্থনে কথা বলেছেন তারা ভাবের ঘরে চুরি করছেন।
সম্প্রতি লক্ষ্য করা যায় অখিল ভারত হিন্দু মহাসভার নাম করে কিছু নেতা তৃণমূল কংগ্রেসের অনুগ্রহে বেশ কয়েকটি কেন্দ্রের প্রার্থী দিচ্ছে। এসব নেতাদের কোন স্বীকৃতি ,সংগঠন, কার্যালয় কিছুই নেই। এটা সরকারি দলের আর্থিক সাহায্য নিয়ে বিজেপি প্রার্থীদের ভোট ভাঙার চেষ্টা করছে।







