বিনোদন

জলপথে ও সড়ক পথে শহর ভ্রমণে ২ জনপ্রিয় সঙ্গীত শিল্পী

সাধারণত যেকোন তারকাকে দেখা যায় চার চাকার মধ্যে কালো কাজের ভিতর দিয়ে। সেই বিষয়ে সব সময় অন্যদিকে হেঁটে চলে বাংলার স্বনামধন্য সংগীত শিল্পী অরিজিৎ সিং। এবার তার বন্ধু তথা বিশ্ব কাপানো পপ সিঙ্গার এড শিরনকে বাইকে চাপিয়ে জিয়াগঞ্জ ঘুরালেন অরিজিৎ সিং।

বিভিন্ন গানের কনসার্টের জন্য আগেই ভারতে পা রেখেছেন বিশ্ব বিখ্যাত পপ সিঙ্গার এড শিরন। এমনকি গত বছর লন্ডনে এড শিরনের এক কনসার্টের মঞ্চে দেখা গিয়েছিল অরিজিৎ সিংকে। তারপর থেকেই এই দুই শিল্পী বন্ধুত্ব আরও দৃঢ় হয়। সেই কনসার্টের বিভিন্ন ছবি সমাজ মাধ্যমের ভাইরাল হয়েছিল। এরপর সোমবার সকালেই বেঙ্গালুরু থেকে কলকাতায় আসেন। তারপরে একটুও দেরি না করে তড়িঘড়ি ওই গায়ক রওনা দেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের উদ্দেশ্যে। আচমকা পপ সিঙ্গারের আগমনের বেশ উচ্চশিত সকলে।

এরপর বাংলার গায়ক নিজের বাড়িতে সদরে স্বাগত জানায় এড শিরনকে। তারপরেই পড়ন্ত বিকেলে দুজনে মিলে শিবপুর ঘাট থেকে ভাগীরথী নদীতে একসঙ্গে নৌকাভ্রমণে বেরোয়। পাশাপাশি রাত বাড়ার সঙ্গে সঙ্গে দুই তারকা সড়কপথেই শহর জুড়ে দাপিয়ে। জিয়াগঞ্জে স্কুটার নিয়ে সাধারণভাবেই জীবন যাপন করতে দেখা যায় অরিজিৎ সিংকে। এবার গায়ক সেই স্কুটারে চাপিয়ে পপ সিঙ্গারকে নিয়ে শহরের অলিগুলি ঘুরে বেড়ান তারা। পরে এই ফ্রেন্ডকে নিয়ে তিনি নিজের স্টুডিওতে যান অরিজিত। সবশেষে বিশ্বের জনপ্রিয় গায়ক নৈশ ভোজ সারলেন অরিজিৎ এর বাড়িতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.