বিনোদন

সুবেদার ছবির মাধ্যমে ফের পর্দা কাঁপাতে আসছেন অনিল কাপুর

মাঝে অনেকটা দিন বড় পর্দায় দেখা যাচ্ছিল না বলিউডের অন্যতম এভারগ্রিন অভিনেতা অনিল কাপুরকে। তাই দর্শকমহলে বৃদ্ধি হচ্ছিল উৎকন্ঠা।নতুন বছরের শুরুতেই সেই সমস্ত উৎকণ্ঠার অবসান ঘটিয়ে নিজেই নতুন ছবির বিষয় ঘোষণা করলেন।

সময়ের সঙ্গে বয়সটা অনেকটাই বেড়েছে। এমনকি বাবা থেকে শুরু করে শ্বশুর হয়েছেন অভিনেতা অনিল কাপুর। বর্তমানে তিনি দাদুও হয়েছেন। তারপরেও এখনো পর্যন্ত এক এবং অদ্বিতীয় রয়েছেন নায়ক। অনেকদিন পর্যন্ত তাকে পর্দায় দেখা যাচ্ছিল না। তবে আমরা কিছুদিন আগেই শোনা গেছে রাস্মিকা মান্দানা সুবেদার ছবির কাজ শুরু করতে চলেছেন। তবে কি সেখানেই দেখা যাবে এই এভারগ্রীন বলিউডের নায়ককে?

এই সুবেদার ছবির পরিচালনার দায়িত্ব পালন করছেন সুরেশ ত্রিভেনি। এই ছবিতে রাস্মিকা মান্দানা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী আলিয়া ভাটকে। পাশাপাশি ছবিতে নজর কাড়তে চলেছেন অভিনেতা অনিল কাপুর। তবে এই ছবি কোন বড় পর্দার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না। এই ছবি একেবারেই মুক্তি পাবে আমাজন প্রাইমে। সেই বিষয় তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন। পাশাপাশি তিনি তার শুটিং সেটের কিছু ঝলক সবার সামনে ভাগ করে নিয়েছেন।

ইনস্টাগ্রাম পোস্টে অভিনেতা অনিল কাপুর লিখেছেন “আমরা পেরেছি। সুবেদার হল প্রতিটি সদস্যের আবেগের ফসল। সবার নিষ্ঠা ও পরিশ্রম এই ছবিকে আরও জীবন্ত করে তুলেছে। গোটা দুনিয়া কবে যে এই ছবি দেখবে, আর অপেক্ষাই করতে পারছি না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.