বিনোদন

ভারত পাকিস্তান ক্রিকেট খেলায় ক্ষুব্ধ দিলজিৎ! জড়ালেন বিতর্কে

বিনোদন জগতে প্রতি নিয়ত কোনো না কোনো বিতর্ক চলতেই থাকে। কাশ্মীরে পাকিস্তানীদের পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। এমনকী পাকিস্তানের সাথে ভারতের ক্রিকেট খেলা থেকে শুরু করে ভারতে পাকিস্তানী তারকাদের সোশ্যাল মিডিয়া, সিনেমার কাজ করা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেনম ভারত সরকার। কিন্তু বর্তমানে খেলাও হচ্ছে আবার ভারতে পাকিস্তানী তারকাদের সাথে সিনেমাও হচ্ছে।

পহেলগাঁও ঘটনার পর পাকিস্তানী অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে‘সর্দারজি ৩’ছবিতে অভিনয় করে বিতর্কে জড়িয়েছিলেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। এবং ভারতে সেই ছবি নিষিদ্ধ হয়। কিন্তু এখন ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচের পর মালয়েশিয়ায় কনসার্টে গিয়ে মুখ খুললেন দিলজিৎ।

দিলজিৎ বলেন,“আমার দেওয়ার মতো অনেক উত্তর আছে। কিন্তু আমি চুপ করে রয়েছি।” জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে গায়ক-অভিনেতা বলেন, “এটা আমার দেশের জাতীয় পতাকা। যা আমি সবসময় সম্মান করি। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে ক্রিকেট ম্যাচ খেলা যেতে পারে কিন্তু একটা ছবি মুক্তি দেওয়া যায় না। অথচ আমার ছবির শুটিং শেষ হয়েছিল পহেলগাঁও হামলার অনেক আগেই। আর ক্রিকেট ম্যাচগুলি খেলা হচ্ছে বর্তমানে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.