ওমেন্স প্রিমিয়ার লিগে ইতিহাস গড়ে তুলল টিম মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হরমনপ্রীত কৌরের দল। গতকাল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ানস ৭ উইকেটে জয়ী হয়। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩১/৯ রান করে টিম দিল্লি। এই লো স্কোরিং ম্যাচে ১৯.৩ ওভারে ১৩৪/৩ রান তুলে ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচে দুরন্ত বোলিং করেন হেইলি ম্যাথিউজ ও ইসাবেলা। ম্যাচটিতে চাপের মুখে পড়লেও দারুণ ব্যাট করে দলকে জয় এনে দেন ন্যাট স্কিভার।
ম্যাচটিতে হরমনপ্রীত কৌর ৩৭ রান করেন। সব মিলিয়ে গতকাল মুম্বাইয়ের দুর্দান্ত ফর্মে হরমনপ্রীতদের সামনে টিকতেই পারেনি টিম দিল্লি।







