সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে একটি মেসেজ দেখা যাচ্ছে। যেখানে লেখা আছে কেন্দ্রীয় সরকার নাকি বিনামূল্যে প্রত্যেকের ফোনে ২৩৯ টাকার রিচার্জ করে দিচ্ছে। মূলত এই মেসেজ হোয়্যাটসঅ্যাপে ঘুরছে। তবে এবার এই নিয়ে মুখ খুলল কেন্দ্রীয় সরকার। জানানো হল, পুরো ব্যাপারটাই আসলে ভুয়ো।
রবিবার প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) তরফে জানানো হয়েছে, এমন কোনও প্রকল্পের কথা সরকারের তরফে ঘোষণা করা হয়নি।
একটি ভুয়ো মেসেজে তাদের কাছে দাবি করা হচ্ছিল, দেশের প্রতিটি মোবাইল ফোন ব্যবহারকারীকে কেন্দ্র ২৮ দিনের জন্য ২৩৯ টাকার রিচার্জ করে দিচ্ছে। আপনাদের জানিয়ে রাখি এই ধরণের কোনও মেসেজ যদি আপনিও ফোনে পেয়ে থাকেন তবে সেটি এড়িয়ে যান। এটি সম্পূর্ণ ভুল।







