Uncategorizedখেলাধুলা

জনপ্রিয়তার তুঙ্গে বর্ডার-গাভাস্কার ট্রফি, যেন আধুনিক যুগের ক্রিকেটের মহারণ

ভারত ও অস্ট্রেলিয়ার দ্বৈরথ এখন আধুনিক ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে। একসময় একতরফা এই প্রতিদ্বন্দ্বিতা ১৯৯৬ সালে বর্ডার-গাভাস্কার ট্রফির সূচনা হওয়ার পর থেকেই নতুন মাত্রা পায়। দুই দেশের ক্রিকেটের কিংবদন্তি অ্যালান বর্ডার ও সুনীল গাভাস্কারের নামে চালু হওয়া এই ট্রফি দুই দলের মধ্যে তীব্র লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে।

প্রথমদিকে অস্ট্রেলিয়া তাদের আক্রমণাত্মক ক্রিকেট দিয়ে ভারতকে ছাপিয়ে গেলেও গত দুই দশকে ভারত এই প্রতিদ্বন্দ্বিতার ধার বদলে দিয়েছে। বিশেষ করে ২০১৭ সাল থেকে ভারত এই ট্রফি নিজেদের দখলে রেখেছে। ২০২0-21 সালের গাব্বা টেস্ট এই লড়াইকে স্মরণীয় করে তোলে, যেখানে চোটগ্রস্ত ও অনভিজ্ঞ ভারতীয় দল অস্ট্রেলিয়ার ৩৩ বছরের গাব্বা অজেয়তা শেষ করে। ঋষভ পান্তের অপরাজিত ৮৯ রানের ইনিংস এবং অভিষেক তারকা ওয়াশিংটন সুন্দর ও টি নটরাজনের পারফরম্যান্স ঐতিহাসিক করে তোলে সেই জয়।

এর আগে ২০০১ সালে ইডেন গার্ডেনসের টেস্টও ভারত-অস্ট্রেলিয়া প্রতিদ্বন্দ্বিতার মাইলফলক হয়ে ওঠে। ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের ৩৭৬ রানের পার্টনারশিপ এবং হরভজন সিংয়ের হ্যাটট্রিক সেই ম্যাচকে অমর করে।

২০০৮ সালের পার্থ টেস্ট বা ২০০৭-০৮ মৌসুমের ‘মাঙ্কিগেট’ বিতর্কের পর ভারতীয় দলের অদম্য মানসিকতাও এই প্রতিদ্বন্দ্বিতার গুরুত্ব বাড়িয়েছে। ভারত-অস্ট্রেলিয়ার এই মহাযুদ্ধ কেবল ক্রিকেট নয়, দুই দেশের খেলাধুলার ঐতিহ্যকেও বিশ্বমঞ্চে তুলে ধরেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.