রঞ্জি দিয়ে প্রত্যাবর্তন হয়েছে শামির । একটি ম্যাচ খেলে , নিয়েছেন ৭ উইকেট । তারপর থেকেই , আবার জোর চর্চায় শামি । প্রশ্ন উঠছে , তাহলে কি অস্ট্রেলিয়া সফরে দেখা যাবে শামিকে ! এবার শামিকে নিয়ে মুখ খুললেন বুমরা ।
যেহেতু রোহিত শর্মা অস্ট্রেলিয়া টেস্টে থাকছেন না , তাই বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা । তিনি জানিয়েছেন , “মহম্মদ শামি ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। ও বল করা শুরু করেছে জানি। দলের ম্যানেজমেন্ট ওর দিকে তীক্ষ্ণ নজর রাখছে। সব ঠিকঠাক থাকলে ওকে অস্ট্রেলিয়ায় বল করতে দেখা যেতে পারে।”
রঞ্জির পর , সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও দেখা যাবে শামিকে । যার জেরে , লাল বলের পাশাপাশি সাদা বলেও নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে বাংলার পেসারের । এই লীগের মধ্য দিয়ে , বর্ডার গাভাস্কার ট্রফিতে নাম উঠতে পারে শামির ।







