চলতি মাসেরই ২৪ এবং ২৫ তারিখ , সৌদি আরবের জেড্ডায় হবে , আইপিএলের পূর্ণ নিলাম । আগামী ৩ বছরের জন্য , কোন ফ্রাঞ্চাইজি, কেমন দল বানাবে ! তা জানা যাবে এই নিলামেই । জানা গেছে , বিভিন্ন দেশের মোট ১৫৭৪ জন খেলোয়াড় , আইপিএলের এর পূর্ণ নিলামে অংশগ্রহণ করবেন । ২৪ এবং ২৫ তারিখ দুদিন ধরে নিলাম হবে , জেড্ডার আবাদি আল জোহর এরিনায় ।
উল্লেখ্য , ২০২৫ সালে আইপিএল খেলবে , মোট ১০ টি দল । একটি দলে , সর্বোচ্চ থাকতে পারে , ২৫ জন খেলোয়াড় । তবে পূর্ণ নিলামের আগে , প্রতিটি দল নিজেদের পরিকল্পনা মতো ২ থেকে ৬ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে , বাকিদের ছেড়ে দিতে হবে । সেই মতো , নিয়মানুযায়ী ১০ টি ফ্র্যাঞ্চাইজি মোট ৪৬ জনকে ধরে রেখেছে । তবে আইপিএলের এই নিলামে ১৫৭৪ জনের মধ্যে সুযোগ পেতে পারেন মাত্র ২০৪ জন খেলোয়াড় । তার মধ্যে ৭০ জনের বেশি বিদেশী ক্রিকেটার থাকতে পারবেন না ।
আইপিএলের নিলামে নাম নথিভুক্ত করা ১৫৭৪ জন খেলোয়াড়ের মধ্যে ভারতীয় আছেন ১১৬৫ জন এবং বিদেশি খেলোয়াড় আছেন ৪০৯ জন । বিদেশি খেলোয়াড়দের মধ্যে ৯১ জন আছেন দক্ষিণ আফ্রিকা থেকে । অস্ট্রেলিয়া থেকে আছেন ৭৬ জন । ইংল্যান্ড থেকে আছেন ৫২ জন । তালিকায় আফগান তারকা আছেন ২৯ জন । শ্রীলঙ্কারও রয়েছেন ২৯ জন । পাশাপাশি , তালিকায় নাম নথিভুক্ত করেছেন , নিউ জিল্যান্ডের ৩৯ জন , ওয়েস্ট ইন্ডিজের ৩৩ জন , বাংলাদেশের ১৩ জন । নেদারল্যান্ডস থেকে নাম নথিভুক্ত করেছেন ১২ জন । ১০ জন আছেন আমেরিকার , ৯ জন আয়ারল্যান্ডের , জ়িম্বাবোয়ের ৮ জন, কানাডার ৪ জন ও স্কটল্যান্ডের ২ জন । এছাড়াও ইতালি ও সংযুক্ত আরব আমিরশাহী থেকে তালিকায় রয়েছেন ১ জন করে ।







