দেশরাজনীতি

কেরলে কংগ্রেসে গোপন ঝড়! অভিযোগের আগুনে দগ্ধ কংগ্রেস নেতা

কেরল কংগ্রেসের ভেতরে তোলপাড় ফেলে দিয়েছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। প্রথমে মালয়ালম অভিনেত্রী রিনি অ্যান জর্জ অভিযোগ করেন—এক প্রভাবশালী যুবনেতা টানা তিন বছর ধরে তাঁকে পাঠিয়েছেন অশালীন বার্তা, এমনকি পাঁচতারা হোটেলে দেখা করার প্রস্তাবও দেন। সতর্ক করার পরও থামেননি তিনি। এর পরই কংগ্রেসের যুব শাখার সভাপতি পদ থেকে ইস্তফা দেন পালাক্কাড়ের বিধায়ক রাহুল মামকুতাথিল। কিন্তু নাটকের মোড় ঘুরল আরও ভয়ঙ্কর দিকে, যখন সমাজকর্মী অবন্তিকা অভিযোগ করলেন—সোশ্যাল মিডিয়ার আলাপচারিতার পর গভীর রাতে তাঁকে বারবার ফোন করতেন রাহুল, আর পাঠাতেন যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা। তাঁর কথায়, সেই মেসেজে নেতার ইচ্ছা প্রকাশ ছিল “ধর্ষণের সমতুল্য”।

অবন্তিকার দাবি, বিষয়টি দলীয় নেতৃত্বকে জানিয়েও লাভ হয়নি। বরং চেপে যাওয়ার চেষ্টা হয়েছে। শুধু তাই নয়, রাহুলের বিরুদ্ধে আরও এক মহিলাকে জোর করে গর্ভপাত করানোর অভিযোগও সামনে এসেছে। যদিও রাহুলের সাফ কথা—তিনি কোনও অন্যায় করেননি, অভিযোগকারীরা যেন আদালতেই প্রমাণ করেন। রিনিকে তিনি নিজের “ভালো বন্ধু” বলেই উল্লেখ করেন। কিন্তু একের পর এক অভিযোগে ক্ষোভ দানা বেঁধেছে সাধারণ মানুষের মনে। রাজনৈতিক মহলে গুঞ্জন, কংগ্রেস কি তাঁর পাশে দাঁড়াবে, নাকি বাড়তে থাকা চাপের মুখে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে? অভিযোগগুলো রাজনৈতিক ষড়যন্ত্র নাকি সত্যিই অন্ধকার এক কেলেঙ্কারির ইঙ্গিত—এই প্রশ্নেই উত্তাল কেরল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.