রাজনীতি

শেষ লগ্নের প্রচারে মুখ্যমন্ত্রী ! হাজারো সমর্থককে নিয়ে মিছিল তৃণমূল সুপ্রিমোর

মাঝে মাত্র একদিন , তারপরেই বাংলায় দ্বিতীয় দফার ভোট । সোমেই প্রচারের শেষ দিন । জোর কদমে এদিন শেষ লগ্নের প্রচার চালায় সব রাজনৈতিক দল । শেষ লগ্নের প্রচারে , এদিন ৫ বিধান ছুঁয়ে দেখেন মমতাও । সুকান্ত সেতু থেকে , এদিন তৃণমূলের মেগা মিছিল শুরু করেন তিনি । তৃণমূল সুপ্রিমোর পাশে এদিন ছিলেন , সাংসদ – বিধায়ক থেকে শুরু করে , হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক । জননেত্রীর সঙ্গে পা মেলাতে , এদিন কার্যত জনসমুদ্রের ঢল নেমেছিল ।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুরের সুকান্ত সেতু থেকে মিছিল শুরু করেন । ঢাকুরিয়া ব্রিজ পেরিয়ে গোলপার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি অতিক্রম করে ভবানীপুরে এই বিশাল মিছিল শেষ হয়। এই মিছিলে তৃণমূল নেত্রীর সঙ্গে পা মেলান টালিগঞ্জের প্রার্থী অরূপ বিশ্বাস, যাদবপুরের দেবব্রত মজুমদার, রাসবিহারীর দেবাশিস কুমার, বালিগঞ্জের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় এবং কসবার জাভেদ খানসহ অন্যান্য নেতারা। পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার আরও বহু নেতা-নেত্রী। একাধিক বিধানসভা কেন্দ্র অতিক্রম করে নিজের কেন্দ্র ভবানীপুরেই এই মহামিছিলের সমাপ্তি টানেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনী প্রচারের অংশ হিসেবে রাজ্যজুড়ে ঘুরে প্রচার চালিয়েছেন তৃণমূল নেত্রী। ভোট ঘোষণার পর থেকেই তিনি রাজ্যের সবকটি আসনের ওপর নজর রাখেন। তবে শুরুতে প্রথম দফার কেন্দ্রগুলিতেই বেশি জোর দিয়েছিলেন। ভবানীপুরের দায়িত্ব তিনি ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসদের হাতে ছেড়ে দিয়েছিলেন। এখন তিনি নিজের কেন্দ্রসহ কলকাতা ও আশপাশের আসনগুলির দিকে বেশি মনোযোগ দিয়েছেন। ভোটের শেষ পর্যায়ে নিজের শক্ত ঘাঁটিতেই রোড শো করেন দলনেত্রী, যেখানে দেখা গিয়েছে বিপুল জনস্রোত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.