কৃষ্ণনগরকাণ্ডে সিট অর্থাৎ বিশেষ তদন্তকারী দল গঠন করল রাজ্য পুলিশ। উক্ত ঘটনার তদন্তে সিআইডি-র সাহায্যও নেওয়া হচ্ছে বলেও জানালেন এডিজি সুপ্রতিম সরকার।
উল্লেখ্য, বুধবার কৃষ্ণনগরে এক তরুণীর অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। ‘নির্যাতিতা’র মা জানিয়েছেন, রাজ্য পুলিশের
উপর তাঁর আস্থা নেই। পরিবার চায় সিবিআই তদন্ত হোক৷ এডিজি জানিয়েছেন, শোকগ্রস্ত ওই পরিবারের দাবির প্রতি তাঁদের পূর্ণ মর্যাদা রয়েছে।
বৃহস্পতিবার কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ‘নির্যাতিতা’র দেহের ময়নাতদন্ত হচ্ছে। উপস্থিত রয়েছেন কল্যাণীর জেএনএম হাসপাতালে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট।
অভিযোগ উঠেছে, খুনের পর রাসায়নিক প্রয়োগ করে তরুণীকে পুড়িয়ে দেওয়া হয়৷ সংশ্লিষ্ট প্রসঙ্গে অবশ্য কোনও মন্তব্য করেননি এডিজি। তিনি বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পাব, তারপর এই বিষয়ে উত্তর দেওয়ার মতো জায়গায় থাকব।’







