গতকাল ২০ই অক্টোবর দেশ জুড়ে উদযাপিত হল করওয়া চৌথ। স্বামীর মঙ্গলকামনায় উপস করেন বিবাহিত মহিলারা। সামিল হলেন উদযাপনে বলিউড তারকারাও।
জানেন কি কোন দুই তারকা কারওয়া চৌথ করেছেন :- গতকাল দুই তারকা সুন্দরী ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়া সহ অনেককেই করওয়া চৌথ পালন করতে দেখা গেছে। বিশেষত ক্যাটরিনা ও প্রিয়াঙ্কা তাদের কারওয়া চৌথের বেশ কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছে তাদের সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে।
যেখানে দেখা গেছে ক্যাটরিনা তার সোশ্যাল মিডিয়া তে ছবিগুলি পোস্ট করে লিখেছেন, ‘শুভ করওয়া চৌথ।’ তার এই পোস্টে বহু অনুরাগীরা কমেন্ট করেছেন। এছাড়াও অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী লেখেন, ‘তুমি গোটা জীবনের জন্য জিতে গিয়েছ।
অন্যদিকে আমাদের পিগি অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়া জোনস এদিন তাঁদের অর্থাৎ তাকে এবং নিক জোনাসের করওয়া চৌথ পালনের একাধিক ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে নিকের হাত থেকে জল খাচ্ছেন তিনি। উপোস ভাঙছেন নিয়ম মেনেই। পরের ছবি দুটোতে অভিনেত্রীকে তাঁর হাতে করা ছোট্ট মেহেন্দি দেখাতে দেখা যাচ্ছে। পাশে রয়েছেন তাঁর বেটার হাফ। ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লেখেন, ‘যাঁরা যাঁরা উদযাপনে মেতেছেন সবাইকে শুভ করওয়া চৌথ। হ্যাঁ, আমি একটু ফিল্মি।’







