গাজার সীমান্তে আইডিএফের (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) মাধ্যমে উদ্ধার হওয়া যাজিদি নারী ফৌজিয়া আমীন সিদো তার জীবনের করুণ কাহিনী তুলে ধরেছেন, যা শুনলে সবাই শিউরে উঠবে। মাত্র ৯ বছর বয়সে আইএসআইএসের হাতে বন্দী হওয়া ফৌজিয়া অনেক বছর ধরে এই জঙ্গি সংগঠনের নির্মম শোষণের শিকার হয়েছিলেন।তিনি জানান, যখন তাকে তার ভাইদের সঙ্গে নিয়ে সিনজার থেকে তাল আফার যেতে বাধ্য করা হয়েছিল, তখন তাকে তিনদিন ধরে খাবার থেকে বঞ্চিত রাখা হয়েছিল।
প্রথম তিনদিনের পরে তাদেরকে যে খাবার দেওয়া হয়েছিল, তা ছিল চাউল এবং মাংস, কিন্তু তারা জানতেন না যে সেই মাংস কী। পরে জানা যায়, তা ছিল ইয়াজিদি শিশুদের মাংস। ফৌজিয়া জানান, “তাদের দেয়া চাউল এবং মাংসের স্বাদ অদ্ভুত ছিল। পরে আমাদের বলা হয়েছিল, যা আমরা খেয়েছি, তা ইয়াজিদি শিশুদের ছিল। আমাদের সামনে তাদের ছবিও দেখানো হয়েছিল, যাদের মাথা কাটা হয়েছে, এবং বলা হয়েছিল যে, এটাই সেই শিশুরা, যাদের আমরা খেয়েছি।”
ফৌজিয়ার এই বর্ণনা নিঃসন্দেহে আইএসআইএসের নারকীয় কার্যকলাপের এক বাস্তব চিত্র তুলে ধরে। ২০১৪ সালে আইএসআইএস কর্তৃক গৃহীত ইয়াজিদি নারী হিসেবে তার কাহিনী এই সন্ত্রাসী সংগঠনের বর্বরতার প্রমাণ দেয়। অনেক বছর ধরে বন্দী থাকার পর, তিনি আইডিএফ এবং মার্কিন দূতাবাসের সহায়তায় উদ্ধার হন এবং তার পরিবারকে ইরাকে পাঠানো হয়। তবে তার সন্তানরা এখনো গাজার আইএসের অপহরণকারীর পরিবারের সঙ্গে রয়েছে এবং তাদের আরব মুসলিম হিসেবে বড় করা হচ্ছে।
ফৌজিয়ার অভিজ্ঞতা ও সাক্ষ্য প্রমাণ করে যে, আইএসআইএস সত্যিই মানবতার বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ করেছে। ২০১৭ সালে ইয়াজিদি সংসদ সদস্য ভিয়ান দখীল এই চর্চার কথা বলেছিলেন, কিন্তু ফৌজিয়ার সরাসরি সাক্ষ্য এটি আরও নিশ্চিত করেছে।







