টলিউডের বহু অভিনেত্রী -অভিনেতারা কাজ করেন । তাঁদের মধ্যে অনেক নিজের আসল নামেই পরিচিত আবার অনেকে এমনো আছেন যারা নিজেদের আসল নামের বদলে নকল নাম বা ডাকনামেই সুপরিচিত। এই তালিকায় আছেন আমাদের টলিপাড়ার অবশ্য শুধু কি টলিপাড়? এখন তিনি টলির সাথে বলিউড – তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বেশ সারা ফেলে দিয়েছেন। তিনি আমাদের সকলের খুব পছন্দের অভিনেতা যিশু সেনগুপ্ত। অনেকেই জানেন না যিশু সেনগুপ্তের একা আসল নাম নয়,এটা ওনার ডাকনাম।
যিশু সেনগুপ্তের আসল বা ভালো নাম হলো ; বিশ্বরূপ সেনগুপ্ত। অবশ্য আমাদের অভিনেতাও কিন্তু নিজের সবস্ত আইডেন্টি প্রুফে অর্থাৎ নিজের আধার কার্ড, ভোটার কার্ড , প্যান কার্ড এমন কি নিজের ব্যাংকের একাউন্টেও এই যিশু সেনগুপ্ত ব্যবহার করেন।
আমারা অবশ্য খুব শীঘ্রই , দেবের সঙ্গে ‘খাদান’ ছবিতে দেখতে পাবো যিশুকে। সুজিত রিনো দত্তর ছবির প্রেক্ষাপট কয়লা খনি অঞ্চল। সেখানকার আর্থ-সামাজিক প্রেক্ষাপটে দুই বন্ধুর গল্প বলবে ‘খাদান’। শ্যাম মাহাতো এবং মোহন দাসের বন্ধুত্ব ঘিরেই আবর্তিত হবে ‘খাদান’। সম্প্রতি কয়েক দিন আগেই ‘খাদান’ ছবির ট্রেলার লঞ্চ হয়েছে । এরসঙ্গে অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে । তাই ছবির মুক্তির আসায় দিন গুনছে ভক্তরা। তবে সম্ভাব্য বছর শেষের আগেই মুক্তি পেতে পারে ‘খাদান’।







