স্টার মলে বাংলাছবির খাদান এর প্রমোশনে দেব আসার কথা,এই কথা প্রচার হতে জন সমুদ্র স্টার মল চত্তর সহ ৩৪ নম্বর জাতীয় সড়ক,চরম বিশৃঙ্খলা দেব না আসার আগেই,আদেও দেব আসবে কি না এই পরিস্থিতিতে তা নিয়ে বড় প্রশ্ন!
সবরকম ভাবে পরিকল্পনায় ব্যার্থ আয়োজকরা।একসময় পুলিশের সাথে রীতিমতো ঠেলাঠেলি শুরু হয়,যেকোন মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে।বিশাল পুলিশ বাহিনী, মধ্যমগ্রাম ট্রাফিক, মধ্যমগ্রাম থানার পুলিশ আধিকারিকরা উপস্থিত থাকলেও কোনভাবেই জণ সুনামী কন্ট্রোল করতে ব্যার্থ।
দেব দর্শন করতে হলে শান্ত থাকতে হবে।এই কথা বলেও কোনভাবে শান্ত রাখতে পারেনি।বিকেল ৫টায় আসার কথা থাকলেও একঘন্টা অতিক্রম মানুষের জনস্রোত কন্ট্রোল করতে সম্পুর্ন ব্যার্থ আয়োজকরা।এমকি বিভিন্ন সংবাদমাধ্যম থেকে আসা কর্মীদেরও আয়োজকরা কড়া হুশিয়ারি তে বলা হয়,তারা যেনো ব্যারিকেড ওপারে দর্শকদের মধ্যে থাকতে হবে।একটা সময়ে এসে কলকাতাগামী রাস্তা সম্পুর্ন বন্ধ করে এক পাস দিয়ে চলে যান চলাচল। মঞ্চ থেকে কোন এক সময়ে এসে বলতে শোনা গেলো আজকের এই প্রমোশন অনুষ্ঠান বন্ধ করতে চলেছে কর্তৃপক্ষ।
বিশৃঙ্খলা এমন চরমে পৌছায় যে পরবর্তী বারাসত পুলিশ জেলার আধিকারিক এসে পৌছায়।
বিশাল পুলিশ বাহিনী র্যাফ,সবরকম ব্যবস্থা নেওয়া হলেও অনুষ্ঠান অনুষ্ঠিত করবার সবরকম পরিকল্পনা ব্যার্থ হয় আয়োজক সংস্থা *ভিশান এন্টারটেইনমেন্ট*।কি হবে, আদেও কি দেব আসতে পারবে কি না তা সম্পুর্ন অনিশ্চয়তা।পুলিশ সূত্রে খবর এই আয়োজক সংস্থা আলাদা ভাবে কোন অনুমতি বা পরিকল্পনা সেয়ার করেনি।মধ্যমগ্রাম থানায় একটা ইনফরমেশন দিয়েই তারা এত বড় একটা ইভেন্ট শুরু করে দেয়। দেব আসবে কি না সেই অপেক্ষায় হাজার হাজার মানুষ,কখন দেব কে দেখবে অপেক্ষা,আর জাতীয় সড়ক একদিক বন্ধ এই চিত্রই সর্বত্রই,







