জেলা

বোম বানতে গিয়ে বোম বিস্ফোরনে মৃত্যু হয় তিনজনের ,গুরুতর যখম আরো দুজন

মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকায় গভীর রাতে ঘরের ভিতরে বোম বানাতে গিয়ে মৃত্যু হয় তিনজনের গুরুতর জখম হয় আরো দুজন। মুর্শিদাবাদের জলঙ্গীর সাগরপাড়ার সাহেবনগর পঞ্চায়েতের খয়েরতলা গ্রামের ঘটনা।
সেই গ্রামের মান্নান মোল্লা নামে এক ব্যক্তির বাড়ির ঘরের ভিতরে ,রাত্রি ১১ টা নাগাদ বোম বাঁধার কাজ চলছিল বলে জানা যায়, আর সেই বোম বিস্ফোরণের বিকট আওয়াজের সাথে সেই বাড়ি ভেঙে তছনছ হয়ে যায় । স্থানীয়রা ছুটে গিয়ে দেখে ছিন্ন ভিন্ন অবস্থায় সব পড়ে আছে সেখানে। তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়।

যে তিনজনের মৃত্যু হয়েছে, তাদের নাম, মামুন মোল্লা, মোস্তাকিন মন্ডল, এবং সাকি রুল সরকার, সেই তিনজনেরই বাড়ি সাগরপাড়া থানার খয়ের তলায় এলাকায় বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ এসে জায়গাটিকে ঘিরে রাখা হয়। পুরো ঘটনা তদন্ত করে দেখছে সাগরপাড়া থানার পুলিশ …..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.