জেলা

পাথর শিল্পের উদ্বোধন হলো বাঁকুড়ার শালতোড়ায়

বেশ কয়েক বছর থেকেই বাঁকুড়ায় বন্ধ পাথর খাদান গুলি, ফলে খাদান মালিকসহ পাথর খাদান এর উপর ভিত্তি করে অর্থ উপার্জনকারী শ্রমিকদের বিপাকে পড়তে হয়েছিল। জীবন জীবিকার তাগিদে শালতোড়া ছেড়ে অনেককেই চলে যেতে হয়েছিল বাইরে কাজ করতে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাঁকুড়ার শালতোড়ায় উদ্বোধন হলো পাথর শিল্পের। শনিবার ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে এই পাথর শিল্পের উদ্বোধন করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ ব্লক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এই পাথর শিল্পের উদ্বোধন হওয়ার মাধ্যমে এলাকায় কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.