নিজস্ব সংবাদদাতা : জীবনধারণের জন্য আমাদের প্রত্যেককেই কোনো না কোনো পেশায় নিযুক্ত হতে হয়। যেমন কেউ চাষ করেন,কেউ চাকুরি করেন, কেউ ব্যবসার কাজে নিযুক্ত। নানান ক্ষেত্রে নানান ভাবে কম বেশি অর্থ উপার্জন করেন সকলেই।
তবে এই অর্থ উপার্জন যদি মানুষকে আনন্দ দিয়ে করা যায় তবে বেশ মন্দ হয় না,তার মজাই হয়তো আলাদা মাত্র এনে দেয়। আর এরকমই এক পেশায় নিযুক্ত হয়ে নজর কারছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অধীনে বানসড়া এলাকা বাসিন্দা। তার নাম সুভাষ মিস্ত্রি।
তিনি বাঁশি বাজান । বিভিন্নভাবে বিভিন্ন ডাক ফুটিয়ে তোলেন তিনি বাঁশি মাধ্যমে। আর এই বাঁশি শুধু তিনি নিজে বাজান না সকলকে আনন্দ দিতে এই বাঁশি তিনি বিক্রি করেন । এছাড়াও দিদিভাই, দাদাভাই , কাকু ও জেঠু নিয়ে জান বাঁশি । সুর তুলে বিক্রি করছেন বাঁশি। সত্যি এযেনো এক আলাদা অনুভূতি।বিভিন্ন সুর তুলে বাঁশি বিক্রি অভিনব পদ্ধতিতে বাঁশি বিক্রি এটাই তার পেশা । পূর্ব বর্ধমান জেলার মেমারির দুনম্বর ব্লকের সাতগেছিয়া বাজারে দিনভর বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দাঁড়িয়ে থেকে বিভিন্ন আওয়াজ করে, বিভিন্ন রকমের বাঁশিতে সুর তুলে বাঁশি বিক্রি করছেন বাঁশিওয়ালা সুভাষ মিস্ত্রি।
যা স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষজন এবং পথ চলতি মানুষের নজর কেড়েছে। বহু উৎসুক মানুষ তাকে দেখে ভিড় জমানোর পাশাপাশি বাঁশি কিনছেন অনেকেই বাঁশি ওয়ালা শুভাষের থেকে। সকলের আপ্লুত হয়ে শুনেছেন তার বাঁশি বাজানো। বাঁশিওয়ালা সুভাষ বাবু জানিয়েছেন,এভাবেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি বাঁশি বিক্রি করেন ।






