জেলা

নেত্রী পৌঁছনোর আগেই প্রস্তুতি মঞ্চ থেকে লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য প্রকল্পের প্রচার তৃনমূলের

শুক্রবার কোচবিহার জেলার তুফানগঞ্জ এলাকায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে দুপুরেই তৃণমুল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি লোকসভা আসনে দলীয় প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে একটি সভায় যোগ দেবেন।
সভাটি জলপাইগুড়ি বিধানসভার অন্তর্গত শহর লাগোয়া অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের এ বি পি সি মাঠে অনুষ্ঠিত হবে। সকাল থেকেই নেত্রীর জনসভার শেষ প্রস্তুতি দেখতে মঞ্চে হাজির ছিলেন জেলার প্রাক্তণ সভাপতি চন্দন ভৌমিক।
ইতিমধ্যেই জনসভায় আগত তৃণমুল কর্মী সমর্থকদের বসার জন্য প্রায় এক হাজার চেয়ার রাখা হয়েছে। এর পাশপাশি মুখ্যমন্ত্রী তথা তৃণমুল কংগ্রেস দলের সুপ্রিমোর এই সফরকে ঘিরে ব্যাপক নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা। এই প্রসঙ্গে জেলা তৃণমুল কংগ্রেসের অন্যতম নেতা তথা জেলা পরিষদের মেন্টর চন্দন ভৌমিক বলেন, আমরা সবাই খুবই উচ্ছসিত আজ নেত্রী আসছেন বলে, এবং আমাদের থেকেও বেশী উচ্ছসিত মহিলা সমাজ কারন এ মাস থেকেই লক্ষ্মী ভান্ডারে প্রদেয় অর্থের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন মূখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.