রাজনীতি

সন্দেশখালি কান্ডের দ্রুত শাজাহান এখন ইডি হেফাজতে

সন্দেশখালিকাণ্ডে ধৃত শাহজাহান বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন। তাঁকে রাখা হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। সেখান থেকেই শুক্রবার সকালে মেডিক্যাল পরীক্ষার জন্য শাহজাহানকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিজিও থেকে বেরোনোর মুখে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন শাহজাহান। তাঁকে তাঁর কন্যার নামের সংস্থা প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তার জবাবেই অভিযোগ ‘মিথ্যা’ বলে উড়িয়ে দেন শাহজাহান।শাহজাহানের কন্যা সাবিনার নামে তাঁর একটি মাছ ব্যবসার সংস্থা চলে, যার নাম সাবিনা এন্টারপ্রাইজ়। ওই সংস্থার অ্যাকাউন্টে ১৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ। কালো টাকা সাদা করার মাধ্যম হিসাবে এই সংস্থাটিকে ব্যবহার করতেন তিনি। শুক্রবার সে সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন সন্দেশখালির সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা। প্রশ্ন শুনে তিনি বলেন, ‘‘সব মিথ্যা কথা। কেন এগুলো বলছেন! সব দালাল। বিজেপির দালাল।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.