রাজনীতি

পয়লা নভেম্বর থেকে ফের চালু ‘দুয়ারে সরকার’, তার পূর্বেই বিস্ফোরক মন্তব্য সুকান্তর

আগামী ১ নভেম্বর থেকে ফের দুয়ারে সরকার ক্যাম্প চালু করবে ঘাসফুল শিবির। এবার সেই প্রসঙ্গেই সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, ‘সরকারি সমস্ত ক্ষেত্রে টাকা না দিলে কোনও কাজ হয় না। তৃণমূল নেতা মন্ত্রীদের টাকা দিলেই সব মুশকিল আসান।’ দুয়ারে সরকারের বিষয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারকে ঠিক এহেন ভাষাতেই খোঁচা দেন সুকান্ত।

তাঁর উবাচ, ‘পঞ্চায়েত নির্বাচনের আগে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের মন পেতে চাইছে সরকার। কিন্তু শাসক দলের দুর্নীতি যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে সরকারের ওপর আস্থা হারিয়েছে বাংলার মানুষ। তাই নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প না করে তার আগে সরকার শ্বেতপত্র প্রকাশ করে বলুক, বিগত দিনে দুয়ারে সরকারে ক্যাম্পে কতজন মানুষ আবেদন করেছিলেন বিভিন্ন প্রকল্পে আর কতজন মানুষ তার সুফল পেয়েছে!’

প্রসঙ্গত, বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার পূর্বে একেবারেই আটঘাট বেঁধে ময়দানে নামছে বিজেপি। সেই প্রক্রিয়া যে ইতিমধ্যেই আরম্ভ হয়ে গিয়েছে এবার তারই কিছুটা ইঙ্গিত মিলল বৃহস্পতিবার সন্ধ্যের এক বৈঠক থেকে। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন আরএসএসের সদস্যরাও, এমনটাই সূত্রের খবর। আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃত্ব প্রাথমিক নির্দেশিকা প্রস্তুত করছে রাজ‌্য বিজেপির উদ্দেশে। নয়া কমিটিগুলো গঠিত হওয়ার সঙ্গেসঙ্গেই তা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে। সেই নির্দেশিকার মধ্যে দিল্লির এক নতুন কৌশল হতে চলেছে যে, দু-একটি জরুরি ব‌্যতিক্রম ছাড়া তৃণমূল থেকে এখন বিজেপিতে কাউকে নেওয়া হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.