কিছুদিন পূর্বেই ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেন ঝুলন গোস্বামী। যতদিন ময়দানে জার্সি গায়ে খেলতে নেমেছেন অধিনায়ক পদে না থাকলেও ঝুলন ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম আইকন, বাংলার ক্রিকেটপ্রেমীদের কাছে আবেগ। এবং আগামীতেও তিনি তা’ই থাকবেন। এবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন ধন্যবাদ, ধন্যবাদজ্ঞাপন করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানদের।
প্রসঙ্গত, সচিব জয় শাহ জানান, এখন থেকে মহিলারা ক্রিকেটাররাও পুরুষদের সমান ম্যাচ ফি পাবেন। টেস্ট ক্রিকেটে একটি ম্যাচের জন্য ১৫ লক্ষ টাকা পাওয়া যায়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একটি ম্যাচের জন্য পুরুষ ক্রিকেটারদের দেওয়া হয় ৬ লক্ষ টাকা করে। মহিলা ক্রিকেট দলের কাছে এ এক অনন্য সংবাদ। এহেন সংবাদে আনন্দে সামিল রিইল লাইফের ক্রিকেটাররাও। দুই বিশিষ্ট মহিলা ক্রিকেটারের বায়োপিকে অভিনয় করা অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং তাপসী পান্নু নিজেদের আবেগের কথা জানান।







