খেলাধুলা

অসুস্থতা কাটিয়ে অবশেষে স্বস্তি! সিডনিতে আইসিইউ-তে থাকার পর এবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স,

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যাচ নিতে গিয়ে ভয়ানক চোট পাওয়ায় ভারতীয় ক্রিকেট দলের ওয়ানডে সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারকে নিয়ে যে গভীর উদ্বেগ তৈরি হয়েছিল, অবশেষে তাতে ইতি পড়ছে। গুরুতর চোটের কারণে যাকে সিডনির হাসপাতালে আইসিইউতে রাখতে হয়েছিল, সেই তারকা ক্রিকেটার এখন অনেকটাই সুস্থ। বিসিসিআইয়ের মেডিক্যাল বুলেটিন নিশ্চিত করেছে শ্রেয়স হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেশের ক্রিকেটমহল।

বিসিসিআই তাদের তৃতীয় মেডিক্যাল বুলেটিনে এই ইতিবাচক খবরটি নিশ্চিত করছে। জানানো হচ্ছে যে, শ্রেয়স এখন স্থিতিশীল এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন। কিছুদিন আগেই টিম ইন্ডিয়ার এই ওয়ানডে সহ-অধিনায়ক সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কাছে নিজের শারীরিক উন্নতির খবর জানিয়েছিলেন এবং সকলের প্রার্থনা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “প্রতিদিনই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।” বিবৃতিতে বিসিসিআই জানাচ্ছে, সিডনির চিকিৎসক কৌশিক হাগিগি এবং ভারতের চিকিৎসক দিনশাও পারদিওয়ালার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা সন্তোষজনক হয়েছে। প্লীহার ক্ষত ঠিক করতে বিশেষ এক পদ্ধতির মাধ্যমে তাঁর চিকিৎসা করা হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পেলেও, শ্রেয়স আরও কিছুদিন সিডনিতেই থাকবেন, যেখানে তাঁর ফলো-আপ চেকআপ হবে। চিকিৎসকরা বিমানের ধকল নেওয়ার জন্য তাঁর শরীরকে সম্পূর্ণ ফিট মনে করলেই তিনি দেশে ফিরে আসবেন। বিসিসিআই তাঁর দ্রুত সুস্থতার জন্য নজর রাখছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.