জেলা

বাঁশদ্রোণীতে দিনের আলোয় দুঃসাহসিক চুরি, আতঙ্কে স্থানীয়রা

মাত্র দেড় মাস আগেই একই পাড়ায় ঘটেছিল বড়সড় চুরি, আর সেই ঘটনার তদন্ত এখনও ঝুলে রয়েছে অন্ধকারেই। এর মধ্যেই ফের চুরির ঘটনা ঘটল বাঁশদ্রোণী থানার জয়শ্রী পার্ক এলাকায়। মঙ্গলবার দুপুরে স্কুল থেকে সন্তানকে নিয়ে ফেরার পথে শুভজিৎ পালের আয়া দেখেন ভাঙা কোলাপসিবল গেট, দরজার তালাও চুরমার। ভেতরে ঢুকেই দেখা যায় উধাও প্রায় সাড়ে চার লক্ষ টাকার সোনার গয়না, সঙ্গে নগদ সাড়ে পাঁচ হাজার টাকা।

চুরির খবর ছড়িয়ে পড়তেই তোলপাড় গোটা এলাকা। প্রতিবেশীদের ক্ষোভ, একের পর এক চুরির ঘটনায় পুলিশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। তাঁদের দাবি, কিছুদিন আগেই সমাধান সভায় এলাকায় সিসিটিভি বসানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি। পুলিশে অভিযোগ দায়ের হলেও স্থানীয়দের আক্ষেপ, যদি আগেই নজরদারির ব্যবস্থা করা হত, তবে হয়তো চুরির এই দুঃসাহসিক ঘটনা রোখা যেত। এখন তদন্তের অপেক্ষা, তবে আতঙ্ক আর অনিশ্চয়তার ছায়া গ্রাস করেছে জয়শ্রী পার্কের বাসিন্দাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.