রাজ্য

SSC পরীক্ষা নিয়ে নোয়া-র বিতর্কে চাঞ্চল্য, প্রশ্নের মুখে পরীক্ষার্থীর দাবি

এসএসসি পরীক্ষার দিন নোয়া নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন এক পরীক্ষার্থী। এইবার সেই পরীক্ষার্থীর সই দেখতে পাওয়া গেলো পরীক্ষার্থীর নামের তালিকায়। পূর্ব বর্ধমানের তরুণী মনীষা সিকদার, সদ্যবিবাহিতা, হাজির হয়েছিলেন একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায়। নিয়ম অনুযায়ী, পরীক্ষার্থীরা কোনরকম ধাতু পড়ে পরীক্ষার হলে ঢুকতে পারবেন না। স্বাভাবিক ভাবেই, পরীক্ষা হলে ঢুকতে হলে খুলতে হবে হাতে পরা নোয়া। সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। বলেন এই পরিস্থিতিতে পরীক্ষা দেব না। তাঁর বক্তব্য ঘিরেই বিজেপি অভিযোগ তোলে বৈষম্যের। কেন হিজাব নয়, অথচ নোয়া খুলতে বাধ্য করা হচ্ছে?

তালিকায় স্পষ্ট দেখা যায় , মনীষা শুধু পরীক্ষা হলে প্রবেশই করেননি, স্বাক্ষর করে প্রশ্নপত্রও হাতে নিয়েছেন। এখানেই শুরু বিতর্কের নতুন অধ্যায়। আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ তুলেছেন, “ক্যামেরার সামনে নাটক করেছেন, পরে চুপিসারে পরীক্ষায় বসেছেন।” তাঁর কটাক্ষ—“প্রচারের আলোয় আসার জন্য প্রেসে নাটক, আর ফলাফল হাতে এলে চাকরিও নেবেন।” এই দ্বন্দ্ব নিয়েই এখন উত্তাল রাজ্য রাজনীতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.